- শিশু-কিশোর
- +
- অ
- -
বুলবুলি
মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল
অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী
একদিন এক ধনী ভদ্রলোক একটা বুলবুলি পাখি ধরে তাকে খাঁচায় পুরতে চাইলেন।
কিন্তু পাখিটা তাঁকে বলল, ‘আমায় ছেড়ে দাও, আমি তোমায় ভালো উপদেশ দেব। হয়তো সেটা তোমার কাজে লাগবে।’
ধনী ভদ্রলোকটি বুলবুলিকে ছেড়ে দেবেন কথা দিলেন। তখন বুলবুলি তাঁকে প্রথম এই উপদেশ দিল—‘কর্তা, যা তুমি ফেরাতে পারবে না, তা নিয়ে কখনো আফসোস করো না।’
আর দ্বিতীয় উপদেশ দিল—‘যুক্তিহীন কথায় বিশ্বাস করো না।’
এই উপদেশ দুটি শুনে ধনী ভদ্রলোক বুলবুলিটিকে ছেড়ে দিলেন।
বুলবুুলি খানিকটা ওপরে উড়ে গিয়ে তাঁকে বলল, ‘এহ্ হে... তুমি ভালো করলে না আমায় ছেড়ে দিয়ে, তুমি যদি জানতে আমার কাছে কী রত্ন আছে! আমার ভেতরে আছে প্রকাণ্ড একটা দামি মুক্তো। সেটা পেলে তুমি আরও বড়লোক হয়ে যেতে!’
এ কথা শুনে ভদ্রলোক ভারি আফসোস করলেন। ওপরে পাখিটা যেখানে বসে ছিল, সেদিকে লাফ দিয়ে তিনি তাঁকে ধরতে গেলেন।
বুলবুলি বলল, ‘কর্তা, এখন আমি বুঝলাম, তুমি লোভী, আর বোকাও। যা ফেরাতে পারা যায় না তার জন্যে তুমি আফসোস করলে, আর আমার বাজে কথায় বিশ্বাসও করলে! দেখ তো আমার দিকে তাকিয়ে, কতটুকু আমি! আমার ভেতরে বড় মুক্তো থাকার জায়গা কোথায়?’
এই বলে সে উড়ে গেল।
প্রক্রিয়াধীন
সাহিত্যজগতে অনন্য প্রতিভা। সবসময়ই নিজের লেখা দিয়ে পাঠকের মন ছুঁয়েছেন, ভাবনা জাগিয়েছেন ভিন্নতার। মফস্বলে বেড়ে ওঠা। নিত্য দিনের জীবন থেকেই লেখার অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন। প্রকাশনার ক্ষেত্রে নতুন হলেও তাঁর হৃদয়গ্রাহী বর্নণার মাধ্যমে জীবন, প্রকৃতির জীবন্ত এক চিত্রই পাঠকের সামনে হাজির করেন।
-
এক রাজার সাত রাণী। দেমাকে, বড়রাণীদের মাটিতে পা পড়ে না। ছোটরাণী খুব শান্ত। এজন্য রাজা ছোটরাণীকে সকলের চাইতে বেশি ভালবাসিতেন। কিন্তু, অনেক দিন পর্যন্ত রাজার ছেলেমেয়ে হয় না। এত বড় রাজ্য, কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন।
এইরূপে দিন যায়। কতদিন পরে,—ছোটরাণীর ছেলে হইবে। রাজার মনে, আনন্দ ধরে না; পাইক-পিয়াদা ডাকিয়া, রাজা, রাজ্যে ঘোষণা করিয়া দিলেন,—"রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন, মিঠাইমণ্ডা মণি-মাণিক যে যত পার, আসিয়া নিয়া যাও।
বড়রাণীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোটরাণীর কোমরে, এক সোনার শিকল বাঁধিয়া দিয়া, বলিলেন,—"যখন ছেলে হইবে, এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব!" বলিয়া, রাজা, রাজদরবারে গেলেন।
ছোটরাণীর ছেলে
-
উত্তর থেকে বড়নদী দেখানে ব্রহ্মপুত্রের জলে এসে মিলেছে ঠিক সেই বাঁকের মুখেই কতকালের পুরানো ডিমরুয়ার আসামী রাজা আড়িমাওয়ের নাটবাড়ি। নাটবাড়ির নিচেই নদী মজে গিয়ে মস্ত চর পড়েছে। এত কাল থেকে হাড়গিলে পাখিরা এই চর দখল করে আছে যে, ক্রমে চরটার নামই হয়ে গেছে হাড়গিলার চর। এই চরের ওপারেই দেওয়ানগিরি মস্ত একটা বুড়ো আঙুলের মতো আকাশের দিকে ঠেলে উঠেচে। এই দেওয়ানগিরি হল যত ফরিয়াদি পাখির আড্ডা। একপারে রইল আসামী মাছেদের রাজা আড়িমাওয়ের নাটবাড়ি আর এক পারে দেওয়ানী ফরিয়াদির আড্ডা দেওয়ানগিরি, মাঝখানে বসে রয়েছেন হাড়গিলে। আসামী ফরিয়াদিতে লড়াই মোকদ্দমা প্রায়ই হয়, তাতে দুই দলই মাঝে-মাঝে মারা পড়ে।
হাড়গিলের খাম্বাজং রাজা দুই দলের
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Featured News
Advertisement
-
welcome
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
-
Thank you
- by bappi
- ১৫ Jan ২০২৬
-
good
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
Comments